Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গোপসাগরের শুভসন্ধ্যা মোহনায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

Advertisement

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

বঙ্গোপসাগরের শুভসন্ধ্যা মোহনায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

বরগুনার তালতলীর বঙ্গোপসাগরের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসাদুলের (১৬) লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।  

শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের মোহনা শুভসন্ধ্যার উত্তর মাথায় স্থানীয় লোকজন আসাদুলের লাশ ভাসমান দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় নৌপুলিশ ও তালতলী থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসার ছেলে আসাদুলসহ সমবয়সি ৫ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সৈকতে নেমে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যান। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ৪ জনকে উদ্ধার করে। তবে আসাদুলকে উদ্ধার করতে পারেনি।  আসাদুল পানিতে ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে তিনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। 

পরবর্তীতে খবর পেয়ে নৌপুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ৭ থেকে ৮ ঘণ্টা সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করে। কোনোভাবেই আসাদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী নিদ্রা ছকিনা নৌপুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া আসাদুলের লাশ পাওয়া গেছে। লাশটি তালতলী থানায় পাঠানো হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত লাশ

ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত লাশ

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম