Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশখালীতে বন্যার স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

বাঁশখালীতে বন্যার স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে মিরাজ (৭) ও আশিক (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশিক বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর শিশু মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হয়। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল পানির স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  

বাঁশখালী থানার ওসি রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

পরিবারের সবাইকে বাঁচিয়ে নিজেই ওপারে পাড়ি জমালেন অর্জুন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩৫

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

‘চান্স পেয়েও ঢাবিতে ভর্তি হইনি’

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম