Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীর ওপর অভিমান, ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম

স্ত্রীর ওপর অভিমান, ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ

Advertisement

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্মের মাঝখানে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আগে আশরাফুল তার সাইকেলটি পাশে রেখে স্টেশনে বসে মোবাইলে কথা বলছিল এবং কিছু লিখছিল।

আত্মহত্যার কিছুক্ষণ আগে আশরাফুল তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন- ‘হায়রে নারী তোমার জন্য এতকিছু করলাম শেষে তুমি আমায় ভুল বুঝলে। তুমি ভালো থেকো আমি চলে গেলাম। আমার কলিজার টুকরা আয়ানকে সঙ্গে না নিলে রেখে যেও।’

আশরাফুল পরিবারের কাছে অনুরোধ করেন, তার রেখে যাওয়া গরু বিক্রি করে যেন পাওনাদারদের ঋণ শোধ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে আশরাফুলের বনিবনা হচ্ছিল না। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম আয়ান। ছেলেকে আশরাফুল খুব আদর করতেন বলে জানান স্বজনরা।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, দুর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম