Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, দুই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

Advertisement

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম

বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, দুই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: যুগান্তর

Advertisement

গত দুদিনে বন্যা পরিস্থিতি মোটামুটি উন্নতির দিকে থাকলেও শুক্রবার (১০ জুলাই) রাতে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানে বন্যা পরিস্থিতি আবারও মারাত্মক আকার ধারণ করেছে। জেলা শহরের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

বিশেষ করে বান্দরবান-কেরানীহাট সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। বান্দরবান-রাঙ্গামাটি সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু মারাত্মক পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে। ফলে শনিবার (১১ জুলাই) সকাল থেকে এ দুই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলায় পাহাড়ধসে ৫ জন এবং পানিতে ভেসে গিয়ে এক শিশুসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সারারাতের অব্যাহত বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে জেলাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া পাহাড়ধসের কারণে মাটি ও গাছ উপড়ে পড়ে রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়িসহ অভ্যন্তরীণ উপজেলাগুলোর সঙ্গেও যোগাযোগ ব্যাহত হচ্ছে। 

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জেলার বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। প্লাবিত এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ ও খাদ্যসংকটে ভুগছেন। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণেও স্থবিরতা নেমে এসেছে।

পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবক ও এনজিও।

বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ শুরু হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম