Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুতা কাটার মেশিনে ওড়না প্যাঁচিয়ে গৃহবধূর মৃত্যু

Advertisement

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

সুতা কাটার মেশিনে ওড়না প্যাঁচিয়ে গৃহবধূর মৃত্যু

Advertisement

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতা কাটার মোটরচালিত মেশিনের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে মারজানা খাতুন (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারজানা খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ধুমড়া কান্দা গ্রামের মাখনের মেয়ে।

নিহত মারজানার স্বামী ও বাড়ির স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকে মারজানা সুতা কাটার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিলেন। একপর্যায়ে গলায় থাকা ওড়না সুতা কাটার মেশিনের সঙ্গে প্যাঁচ লেগে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, খবর পেয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারজানার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুতা কাটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা না হত্যা- তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম