চট্টগ্রামে এক সপ্তাহে সাপে কামড়াল ৮৫ জনকে
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে এক সপ্তাহে বন্যাদুর্গত এলাকা সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, ফটিকছড়িসহ বিভিন্ন এলাকায় সাপের কামড়ে ৮৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
এদিকে বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে বলে স্থানীয়রাও জানিয়েছেন।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বন্যাদুর্গত এলাকায় বিভিন্ন বিষধর সাপের উপদ্রব বাড়ে এটি সাধারণ বিষয়। স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে পরামর্শ দিয়ে বলেছে, বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষকে সাপের কামড় এড়াতে রাতে চলাফেরার সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা এবং সাপে কাটলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।
চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত কয়েক দিনে ৮৫ জনকে সাপের কামড়ে আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই সুস্থ আছেন। আহতদের কেউ গুরুতর নয়।
