Logo
Logo
×
   

সারাদেশ

আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আ. রহিম বেপারী। ছবি: যুগান্তর

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আ. রহিম বেপারীকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ভদ্রাসন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি কামাল হোসেন।  

গ্রেফতার আ. রহিম ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের নডু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত নডু বেপারীর ছেলে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আ. রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং নিজ কক্ষে বসে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে শিবচর থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

ওসি কামাল হোসেন জানান, রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনে মামলা রয়েছে। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .