Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপরে

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম

কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপরে

কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপরে

Advertisement

গত কয়েক দিনের মাঝারি ও ভারি বৃষ্টিসহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সব নদ-নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।

এতে উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ওই নদীর কলমাকান্দা ডাকবাংলো পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ৬ দশমিক ৫৫ সেন্টিমিটার। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনা কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে নেত্রকোনাসহ ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়। এতে জেলার ছোট-বড় সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে গত শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এছাড়া ওই উপজেলার মহাদেও নদ, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী ও গণেশ্বরী নদীর পানি বেড়ে উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বেশ কিছু রাস্তাঘাট ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি এসেছে।

এছাড়া পোগলা ইউনিয়নের কালাইকোনা, জীবনপুর, গুয়াতলা কৈলাটি ইউনিয়নের ঘনিচা, খলা, সনুড়া, কনুড়া, চারালকোনা বাবনীকোনা, বড়পারুয়াসহ বেশ কয়েকটি গ্রামের সামনে পানি ঢুকছে। এতে ওই এলাকার মানুষ চলাচলের সমস্যা হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এসএম মিকাইল ইসলাম বলেন, উপজেলায় এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। এতে সব ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আশ্রয় কেন্দ্র প্রস্তুত, জরুরি মুঠোফোন নম্বর খোলা, শুকনো খাবারসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হচ্ছে।

এ বিষয়ে পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে জেলার সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী; একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায়

চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী; একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায়

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম