Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালপুরে চার পা-ওয়ালা মুরগির ছানা, দেখতে ভিড়

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:০২ পিএম

গোপালপুরে চার পা-ওয়ালা মুরগির ছানা, দেখতে ভিড়

গোপালপুরে চার পা-ওয়ালা মুরগির ছানা

Advertisement

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মধুপুর ভট্ট গ্রামে চার পা-ওয়ালা একটি মুরগির ছানা জন্ম নিয়েছে। রোববার সকালে বিষয়টি নজরে এলে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

বিরল এ ছানাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে একটি দেশি মুরগির নিচে ডিম দেওয়া হয়েছিল বাচ্চা ফোটানোর জন্য। রোববার সকালে বাড়ির সদস্য আবির মুরগিকে খাবার দিতে গিয়ে দেখতে পান, সদ্য ফোটা একটি ছানার স্বাভাবিক দুই পায়ের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।

আবির জানান, প্রথমে তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে পরিবারের সদস্যদের ডাকলে তার নানিসহ অন্যরা এসে ছানাটি দেখেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও ছানাটি দেখতে ভিড় করেন।

তিনি বলেন, আগে কখনো চার পা-ওয়ালা মুরগির ছানা দেখেননি। বিষয়টি তাদের কাছে বিস্ময়কর।

স্থানীয়দের ভাষ্য, তারা এর আগে এ ধরনের মুরগির ছানা দেখেননি। বিরল এ ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

প্রাণী বিজ্ঞানীদের মতে, ভ্রূণের বিকাশজনিত জন্মগত ত্রুটির (কনজেনিটাল অ্যানোমালি) কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এমন ঘটনা অত্যন্ত বিরল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহত

ঋণ করে বিদেশযাত্রা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহত

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

অসাধু এজেন্টদের কারণে ভিসার স্লট পেতে ভোগান্তি: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

অসাধু এজেন্টদের কারণে ভিসার স্লট পেতে ভোগান্তি: ভারতীয় ডেপুটি হাইকমিশনার

টাঙ্গাইলে বাস-পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে বাস-পিকাপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম