Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় হলে পৌঁছে দেন কুসিক প্রশাসক

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় হলে পৌঁছে দেন কুসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় হলে পৌঁছে দেন কুসিক প্রশাসক

Advertisement

কুমিল্লায় ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সোমবার সকালে নগরীর জলাবদ্ধতায় আটকে পড়ে বহু শিক্ষার্থী।

এদিন নগরীর নিম্নাঞ্চলসহ আশপাশ থেকে কুসিক কর্মচারীদের নিয়ে শিক্ষার্থীদের নৌকায় হলে পৌঁছে দেন প্রশাসক। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারাও শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কুসিক প্রশাসকের এমন বেশ কিছু ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুর্যোগে দুর্ভোগে প্রশাসককে কাছে পেয়ে তাকে নিয়ে প্রশংসা করা হয়। 

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। তাদের জলাবদ্ধতার মাঝে নিরাপদে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া ছিল আমার কর্তব্য। আমি আমার কর্তব্যটুকু পালন করেছি। 

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়। তবে জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আরও জোরদার করা হবে। যাতে ভবিষ্যতে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে না হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

কুমিল্লায় নাশকতার ইন্ধনদাতাসহ আটক ৩৮৫

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম