Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দৌলতপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

দৌলতপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

Advertisement

মানিকগঞ্জের দৌলতপুরে চরের মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে শহীদ শিকদার (৫৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। 

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোদ্দ মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শহীদ শিকদার ওই এলাকার মৃত শমসের শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জিয়নপুরের চরের খোদ্দ মহেশপুর চকের মাঠে কাজ করছিলেন শহীদ শিকদার। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মাঠের অন্য কৃষকেরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের লোকজন দাফন সম্পন্ন করেন। কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম