Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুরিতে বাধা দেওয়ায় গৃহকর্তাকে খুনের ঘটনায় র‌্যাব হাতে গ্রেফতার ১

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

চুরিতে বাধা দেওয়ায় গৃহকর্তাকে খুনের ঘটনায় র‌্যাব হাতে গ্রেফতার ১

Advertisement

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির সময় বাধা দেওয়ায় কৃষক গৃহকর্তা মফিজার রহমানকে (৫৫) খুন করে পালিয়ে যায় চোর রশিদ মিয়া (৪২)।

এ ঘটনার প্রায় দেড় মাস পর তাকে গ্রেফতার করা হয়। ১২ জুলাই রাতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই খুনিকে গ্রেফতার করে র্যাব-১৩। 

গ্রেফতার আসামি বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন জান গ্রামের দুলা মিয়ার ছেলে মো. রশিদ মিয়া (৪২)। 

এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায় যে, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির গভীর নলকূপ স্থাপিত ঘরে পাহারা দিত। গত ৭ মে  সকালে ভিকটিমের প্রতিবেশী শহিদুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের পরিবারকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানায়।

ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান এবং ওই সেচঘর থেকে কৃষক মফিজারের হাত-পা বাঁধা রক্তাক্ত ও নিথর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা সেচপাম্পের ট্রান্সফরমার চুরি করার সময় কৃষক মফিজার রহমান বাধা দিলে তাকে হত্যা করে ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় নিহত কৃষক মফিজার রহমানের ভাই মনুয়ার হোসেন ৭ মে রংপুরের পীরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৩ শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার কৃষককে হত্যা করে ট্রান্সফরমার চুরির মামলার আসামি রশিদ মিয়াকে (৪২) গ্রেফতার করে।

রংপুর র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক  অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম