Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২২ এএম

সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

নিহত জাহিদ হাসান। ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে তার সহপাঠীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়।

সহপাঠীরা জানান, টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াতে অংশ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদ। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া যুগান্তরকে বলেন, জাহিদ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিল। পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, জাহিদ হাসানের জানাজায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টায় একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এ বাসের ব্যবস্থা করা হয়েছে। 

তিনি জানান, জানাজায় অংশ নিতে আগ্রহীদের ইএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

জাহিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম