Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে যমজ বোনের চমক

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে যমজ বোনের চমক

ফাওজিয়া জাহান ঊষা ও ফাবিহা জাহান ঊর্মি

Advertisement

নাটোরের সিংড়ায় একসঙ্গে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে যমজ বোন ফাওজিয়া জাহান ঊষা ও ফাবিহা জাহান ঊর্মি। তারা ২০২৫ সালে সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ করে এ কৃতিত্ব অর্জন করেছে।

তাদের বাড়ি সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লায়। বর্তমানে তারা সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত। একসঙ্গে যমজ বোনের এমন কৃতিত্বে পরিবারের পাশাপাশি শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

যমজ বোনের মা ঝরনা খাতুন বলেন, ছোটবেলা থেকেই তাদের এক সঙ্গে বেড়ে উঠা, পড়াশোনার প্রতি মনোযোগ, সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার কারণে বরাবরই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। দুই মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কাজে লাগবে এটাই প্রত্যাশা করেন তিনি। তাদের ফলাফলে পরিবারের লোকজন খুবই আনন্দিত। যমজ মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ঊষা ও ঊর্মি জানায়, বাবা-মা ও শিক্ষকদের আন্তরিকতায় এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। যমজ বোনের মধ্যে ঊষা জজ আর ঊর্মি ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অভিমত ব্যক্ত করেছে।

সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা আখতার জাহান বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতাই এ অর্জন সম্ভব হয়েছে। এছাড়াও অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করা হয়ে থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম