Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাজেকভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

সাজেকভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

Advertisement

রাঙামাটির সাজেকভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে সাজেকভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র। 

বুধবার (১৫ জুলাই) বিকালে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা তুলে নেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। 

এদিকে জেলায় টানা বৃষ্টিপাত কমে যাওয়ায় বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ কাটেনি। জেলার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়িসহ বিভিন্ন এলাকায় এখনো পানিবন্দি রয়েছেন অসংখ্য মানুষ। 

এ অবস্থায় দুর্গতদের সহায়তায় বুধবার বাঘাইছড়ি উপজেলার দুর্গত এলাকা পরিদির্শন ও ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ইতোমধ্যে রাঙামাটি জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৮০০ পরিবারের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

পরিদর্শনকালে দুর্যোগ ও বন্যাকবলিত দুর্গত মানুষ, স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী মীর হেলাল। পরে উপজেলায় বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যাদুর্গত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন। 

এ সময় মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো রকম বিভেদ, বৈষম্য বা অবিচারের স্থান হবে না। সুশাসন, ন্যায়বিচার ও সম্প্রীতির ভিত্তিতে এ অঞ্চলকে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত করা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে টেকসই উনয়ন নিশ্চিত করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, খাল, ছড়া ও পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি প্রাকৃতিক পানিপ্রবাহ সচল রাখতে খাল, উপখাল ও নদী দখল বা ভরাটের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি জানান, বাঘাইছড়ি-লংগদু উনয়ন প্রকল্পের আওতায় নদী ড্রেজিং ও বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। বাঘাইছড়িতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উনয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। 

এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রশাসনের ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

সাজেক বন্ধ ঘোষণা

সাজেক বন্ধ ঘোষণা

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম