Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে মিয়ানমারের দুই নারীসহ সহযোগী গ্রেফতার

Advertisement

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

বান্দরবানে মিয়ানমারের দুই নারীসহ সহযোগী গ্রেফতার

বান্দরবানে মিয়ানমারের দুই নারীসহ সহযোগী গ্রেফতার

Advertisement

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করে থানচি থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনজনের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬-এর ১৩ ও ১৪ ধারা অনুযায়ী অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সীমান্তবর্তী বংকুপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীকে আটক করে, পরে রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর আপন ছোট ভাই।

থানচি থানার ওসি কানন সরকার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ স্কুলছাত্রী

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ি শিশুদের স্কুলযাত্রা

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

থানচিতে জিপ খাদে পড়ে দুই পর্যটক নিহত

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম