ট্রেনে কাটা পড়ে পোশাককর্মী নিহত
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
মুহিদ খান রিফাত
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় শুক্রবার ভোরে ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। ট্রেনে কাটা পড়ার পর ছিটকে ডোবায় পড়ে যায় তার লাশ।
নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করতেন।
রিফাতের মামা লিলু মোড়লের বলেন, আমার ভাগ্নে ঢাকায় পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়িতে আসছিল। ভোরের দিকে তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পাই।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, মুহিদ খান ট্রেনের চাকায় কাটা পড়ে ছিটকে রেলপথের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।
নেত্রকোনা মডেল থানার এসআই মো. আকামল বলেন, লাশ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা আছে। মোহনগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে। জিআরপি পুলিশই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
