Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে আরও ১৫ শিশুর দেহে হাম শনাক্ত, নতুন ভর্তি ২৯

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পিএম

চট্টগ্রামে আরও ১৫ শিশুর দেহে হাম শনাক্ত, নতুন ভর্তি ২৯

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে আরও ১৫ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ নগরীর ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ৩৭৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরীর ৩০২ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ৭৪ জন। 

শুক্রবার (১৭ জুলাই) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা আরও ২৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৫৩ জন শিশু চিকিৎসাধীন ছিল। এছাড়া সুস্থ হওয়ায় ৪০ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৪ হাজার ৬০৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪ হাজার ৩৫০ জন, বাকিরা চিকিৎসাধীন।  

এছাড়া চট্টগ্রাম জেলা ও নগরী থেকে এ পর্যন্ত ১ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে এ হাজার ৫৫৭ জনই নগরীর বাসিন্দা। তবে শুক্রবার নতুন কোনো নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়নি। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১২ জন এবং শনাক্তকৃত হামে ৩ জন মিলে মোট ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।  

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের নগরী ও উপজেলায় শতভাগ টিকা দেওয়া হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম