Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম

মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ফাইল ছবি

Advertisement

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেওয়াল টপকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) সাতজনকে বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। 

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে রিম্পা নামে এক আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন৷ তাদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুয়ায়ী বিকাল ৫টার মধ্যে আসামিদের লকআপ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেনি৷ এই সুযোগে তিন মাস সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকে পালিয়ে যায়৷ এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানায় একটি মামলা করেন৷  

এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারকে মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম