Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের ১৫ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

নিখোঁজের ১৫ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নিহত এসএসসি পরীক্ষার্থী মো. মারুফ (১৬)। ফাইল ছবি

Advertisement

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর একটি শাখা খালে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মো. মারুফ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খালে এ ঘটনা ঘটে।  

নিহত মারুফ মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা গ্রামের সৌদি প্রবাসী শেখ জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ চলতি বছর দোহারের চর লটাখোলা টাচস্টোন স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। শুক্রবার বিকালে পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মারুফ।  

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মারুফের লাশ উদ্ধার করে। 

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, শুক্রবার বিকালের দিকে দুজন গোসল করতে পানিতে নামেন। একজন উঠে এলেও অপরজন সাতার না জানায় পানিতে তলিয়ে যান। পরে শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত লাশ

ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত লাশ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম