Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে’

Advertisement

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

‘মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে’

দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন দুই ফুটবলপ্রেমী। ছবি: যুগান্তর

Advertisement

ফুটবল উন্মাদনায় কত কিছুই না ঘটে। তবে এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন দুই ফুটবলপ্রেমী। 

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

দলবদলকারী ওই দুই যুবক হলেন, রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী ও ওহিদুল শেখ।

স্থানীয়রা জানান, হাসিব ও ওহিদুল দীর্ঘদিন ধরে ব্রাজিলের ভক্ত ছিলেন। তবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স তাদের মন জয় করে নেয়। মেসির ফুটবল শৈলীতে মুগ্ধ হয়ে তারা ব্রাজিলের মায়া ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

পরে শনিবার সকালে টুঙ্গু বাজারে তারা ১০ লিটার দুধ এনে সবার সামনে গোসল করেন। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন ব্রাজিলের সমর্থক হিসেবে অতীত ধুয়ে-মুছে তারা এখন ‘খাঁটি’ আর্জেন্টিনার সমর্থক।

হাসিব মুন্সী বলেন, আমরা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এক কথায় অবিশ্বাস্য। মেসির এ ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে আমরা এখন থেকে আর্জেন্টিনা করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে আমরা দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম। 

ওহিদুল শেখ বলেন, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের নিয়ে মজা নেবে জানি, কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। আমাদের এ দলবদলকে স্মরণীয় রাখতেই দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।

এদিকে, দুধ দিয়ে গোসল করে দলবদলের এ খবর ছড়িয়ে পড়লে টুকু বাজার এলাকায় উৎসুক জনতার ঢল নামে। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে শত শত মানুষ ভিড় জমান। উপস্থিত অনেকেই এ দৃশ্য মোবাইলে ভিডিও করেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

নিজের কেনা দ্বীপ দখলের অভিযোগ রিচার্লিসনের

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল স্কোয়াডে নতুন চমক আনার ইঙ্গিত আনচেলত্তির

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম