নিখোঁজের ১৪ দিন পর উদ্ধার ২ মাদ্রাসাশিক্ষার্থী
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদ্রাসা থেকে কৌশলে বের হয়ে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর অবশেষে সন্ধান মিলেছে দুই আবাসিক ছাত্রীর। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভারের একটি ভাড়াবাসা থেকে তাদের উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী ঢাকার ধামরাই উপজেলার বোরাইল এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশতড় এলাকার বাসিন্দা। তারা দুজনই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি মহিলা মাদ্রাসার হেফজ ও মাওলানা বিভাগের আবাসিক ছাত্রী।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর থেকেই নিখোঁজ দুই ছাত্রীর অবস্থান শনাক্তে কাজ শুরু করা হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভারের একটি ভাড়াবাসায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
