Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

Advertisement

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

Advertisement

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদারের (৬৪) বিরুদ্ধে।

রোববার (১৯ জুলাই) সকালে নিহত জোবেদা বেগমের (৬০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুলতান সরদার একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খাবার খেয়ে জোবেদা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৩টার দিকে তার স্বামী সুলতান সরদার একটি ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জোবেদা বেগম নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ভাই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম