Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মারুফ বিন হাবিব তালুকদার। ছবি: সংগৃহীত

Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব তালুকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ওই গ্রামের পাশের খোসালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। 

অভিযুক্ত মারুফ কোনাগাঁতী গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কোনাগাঁতী গ্রামে মারুফের বাড়ির আঙিনায় আকরামের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সেখান থেকেই অভিযুক্ত মারুফকে গ্রেফতার করে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আছাব আলী ও স্থানীয় বাসিন্দারা জানান, আকরামকে কোনোভাবে মারুফের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। হত্যাকাণ্ডের পর তার লাশ ওই বাড়িতে দেখা যায়। ঘটনার পরও মারুফ বাড়িতেই ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে, ঘটনার পর থেকে মারুফের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানান।

ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আকরামের বাবা আব্দুর রহিম। তিনি জানান, তার ছেলেকে কেন হত্যা করা হয়েছে, তা এখনো বুঝতে পারছেন না। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মারুফকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো সহিংসতা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিজয়া দশমীর রাতে বিজেপি কর্মীকে হত্যা

বিজয়া দশমীর রাতে বিজেপি কর্মীকে হত্যা

আরও পড়ুন

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম