Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১, আহত ৪০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১, আহত ৪০

বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটির ব্রেক বিকল হয়ে যায়।

Advertisement

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেলফি পরিবহণের বাসটি প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম