রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
Advertisement
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ডে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. নিজাম উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে সীতাকুণ্ড পৌরসদর রেলস্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন (৭৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের আহাম্মদের ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধ নিজাম উদ্দিন সকাল ৭টায় রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
