Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

পাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

পাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

Advertisement

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে উপজেলা সদরের মডেল মসজিদ। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ঢলে পাহাড়ি ছড়ার পাড়ের প্রায় ৯ মিটার অংশ ধসে যাওয়ায় মসজিদটির মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

পাশাপাশি পাহাড়ি ঢলে ভাঙনের মুখে পড়েছে উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসংলগ্ন কবরস্থানের রাস্তাসহ একটি কালভার্ট।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা জানান, সম্প্রতি টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভাঙনের কবলে পড়ে ছড়ার পাড়ের বড় একটি অংশ ধসে গেছে। এতে উপজেলা মডেল মসজিদটি মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। গত কয়েক দিনের ব্যবধানে পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ নিয়েছে। সরকারের স্থানীয়ভাবে দায়িত্বশীল একাধিক প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত স্থায়ীভাবে ভাঙনরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগেও এ ধরনের ভাঙনরোধে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হয়নি বলে দাবি স্থানীয়দের।

উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মো. সোলাইমান বলেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে আসেন। ভাঙনের কারণে নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। দ্রুত ব্যবস্থা না নিলে কবরস্থানে যাওয়ার একমাত্র কালভার্টটি যে কোনো সময় ধসে পড়তে পারে। মডেল মসজিদটি এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা দিলদার হোসেন বলেন, কাপ্তাই উপজেলা সদর কবরস্থানে যাওয়ার রাস্তা ও কালভার্টটি পাহাড়ি ঢলে ভাঙন দেখা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা না হলে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি সরেজমিন গিয়ে দেখেছি। এটি এখন মারাত্মক আকারে রূপ নিয়েছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থায় বিষয়টি ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থল দেখে এসেছেন। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রশাসনের ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

সাজেক বন্ধ ঘোষণা

সাজেক বন্ধ ঘোষণা

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম