Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

মো. মাসুদ

Advertisement

রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজের দুই দিন পর স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদের (৫০) লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশ।

এর আগে শনিবার সকালের দিকে বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে গর্জনটিলা নামক এলাকায় নৌকা উলটে হ্রদের পানিতে তলিয়ে নিখোঁজ হন তিনি।

মৃত মো. মাসুদ (৫০) কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা। তিনি উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।

মৃত মাসুদের মেয়ে মাইশা আক্তার তমা জানান, তার বাবা শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়াবাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাইয়ে ফেরার পথে গর্জনটিলা এলাকায় নিখোঁজ হন। পরে একই এলাকায় মালামালসহ তার নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে হ্রদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এ সময় সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনসহ কাপ্তাই ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রশাসনের ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ পর্যটকশূন্য ভ্যালিতে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

সাজেক বন্ধ ঘোষণা

সাজেক বন্ধ ঘোষণা

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম