টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অহিদুল ইসলাম নামে আরও এক আরোহী।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর মুন্নুগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক আছেন বাসচালক ও হেলপার।
নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দালবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন তুহিন ইসলাম। টঙ্গীর মুন্নুগেট এলাকায় ঢাকাগামী অনাবিল পরিবহণের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-Accident-6a5f5cf5c7049.jpg)