Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসার গ্রিলে ঝুলছিল ছাত্রীর লাশ

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

মাদ্রাসার গ্রিলে ঝুলছিল ছাত্রীর লাশ

Advertisement

বরিশালের গৌরনদীতে মাদ্রাসার জানালার গ্রিলে ঝুলছিল জান্নাতুল ফেরদৌস (১১) নামে এক ছাত্রীর লাশ। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকার মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসা থেকে সোমবার দিবাগত রাত ১১টার দিকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য জান্নাতুলের লাশ মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মৃত জান্নাতুল নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সান্টুর মেয়ে। সে ওই মাদ্রাসাটির নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদার জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই মাদ্রাসার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল ফেরদৌস (১১) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেন। এ সময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

এ ঘটনায় ছাত্রীর মা মোসা. সুবর্ণা বাদী হয়ে মঙ্গলবার সকালে গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

এসআই মো. আলাউদ্দিন হাওলাদার জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম