Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘাটাইলে ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

Icon

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

ঘাটাইলে ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগ

Advertisement

টাঙ্গাইলের ঘাটাইলে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় অভিযুক্ত ছানোয়ার হোসেন তালুকদারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় ঘাটাইল থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত ছানোয়ার হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের খোরশেদ আলমের ছেলে।

ভুক্তভোগী শিশুর মা জানান, গত ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে তিনি তার মেয়েকে কয়েল আনতে দোকানে পাঠান। কয়েল নিয়ে ফেরার পথে স্থানীয় একটি আমবাগানের ভেতরে নিয়ে শিশুটির মুখ চেপে ধর্ষণ করেন ছানোয়ার।  এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে।

তিনি আরও জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তার দাবি, এর আগেও অভিযুক্ত ছানোয়ার শিশুটিকে শ্লীলতাহানি করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান যুগান্তরকে বলেন, আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম