Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে বড় ভাই মৃত্যুশয্যায়

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে বড় ভাই মৃত্যুশয্যায়

Advertisement

চাঁদপুরের কচুয়া উপজেলার জোয়ারীখোলা গ্রামে পুকুরের পানিতে ডুবে নাদিম নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই হামিমও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে সে কুমিল্লার দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার জোয়ারীখোলা গ্রামের মোবারক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু নাদিম সৌদি আরব প্রবাসী আলম মিয়ার ছেলে।

জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যাওয়ার পর ছোট ভাইকে বাঁচাতে তার বড় ভাই এগিয়ে যায়। এ সময় দুইজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় তার বড় ভাইকে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিশু হামিম (৪) জীবিত রয়েছে বলে সন্ধ্যা সাড়ে ৬টায় সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম