Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় পুলিশের মামলা, গ্রেফতার  ১

ফতুল্লা মডেল থানা

Advertisement

নারায়ণগঞ্জ নগরীতে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলার বাদী হয়েছেন ফতুল্লা থানার এএসআই মো. শাহ জালাল। এ মামলায় রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মাহবুব আলম।

গ্রেফতার মো. রাব্বি (৩২) ফতুল্লার দেলপাড়া এলাকার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। বুধবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

মামলার এজাহারে পুলিশের এএসআই শাহ আলম লিখেছেন, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটে ঘটনার সময় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য নগরীর চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাশে রাতের বেলার দায়িত্বে ছিলেন। ওই সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা কাঁচের বোতল দিয়ে তৈরি পেট্রলবোমা জুলাই স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে তল্লা রোডের দিকে পালিয়ে যায়। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা জুলাই স্মৃতিস্তম্ভের চারদিকে মোড়ানো কাপড়ে লাগা আগুন নেভান।

ঘটনার পর পুলিশ সেখান থেকে লাল স্কচটেপে মোড়ানো ও সামনের অংশ পুড়ে যাওয়া একটি কাঁচের বোতল জব্দ করে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ মামলায় রাব্বি নামে একজনকে গ্রেফতারের কথা জানিয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, অপর আসামিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম