Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে তাবলিগে যান বড় ভাই

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে তাবলিগে যান বড় ভাই

কাজীরহাট থানা

Advertisement

বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি বড় ভাই হারুন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় এক মাস পলাতক থাকার পর গত ২১ জুলাই রাতে নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

হারুন সরদার (৫৫) মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের মৃত কাঞ্চন সরদারের ছেলে। তিনি গত ২১ জুন বেলা দেড়টার দিকে ঘোলেরহাট জামে মসজিদে ঢুকে তার আপন ভাই নজরুল সরদারকে (৪২) কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনায় নিহতের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সরদারসহ ৮ জনকে আসামি করে কাজীরহাট থানায় মামলা করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে নিজ ছোট ভাই নজরুল ইসলামকে মসজিদে নামাজ পড়া অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বড় ভাই হারুন। ওই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হারুন সরদার এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যান। 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘাতক হারুন সরদার নোয়াখালী জেলার একটি মসজিদে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়ে আত্মগোপনে রয়েছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে তাবলিগ জামাতের সঙ্গে পুলিশও ছদ্মবেশে যুক্ত হয়। হারুন সরদারের পরিচয় নিশ্চিত হওয়ার পরে পুলিশ গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে এবং বুধবার কাজীরহাট থানায় হাজির করেন।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাইকে হত্যার ঘটনায় বড়ভাই হারুন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে তাবলিগ জামাতে যান। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম