Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার

আফতাব মজুমদার। ফাইল ছবি

Advertisement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক আফতাব মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠকের পাশাপাশি বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে সদস্যসচিব আখতার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়।

চান্দগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আফতাব শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে বিয়ের আগে তিনি তাতে রাজি হননি।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই সকালে বিয়ের আশ্বাস দিয়ে আফতাব তাকে নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বিয়ের বিষয়ে বারবার তাগিদ দিলেও অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং একসময় যোগাযোগ বন্ধ করে দেন।

মামলায় আরও বলা হয়েছে, পরে ওই তরুণী জানতে পারেন আফতাব আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি চান্দগাঁও থানায় ধর্ষণ মামলা করেন।

চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় অভিযুক্ত আফতাব মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় বা চট্টগ্রাম মহানগর কমিটির কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম