Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাড়ি থেকে পড়া মাছ তুলতে যাওয়াই কাল হলো ব্যবসায়ীর

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

গাড়ি থেকে পড়া মাছ তুলতে যাওয়াই কাল হলো ব্যবসায়ীর

Advertisement

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গাড়ি থেকে রাস্তায় পড়ে যাওয়া মাছ তুলতে যাওয়াই কাল হলো আবু বক্কর নামে এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাক থেকে পড়া মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

নিহত আবু বক্কর (৪৫) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রি করার জন্য ফিরছিলেন আবু বক্কর। পথিমধ্যে গাড়ি থেকে একটি পাঙ্গাশ মাছ সড়কে পড়ে গেলে তা তুলতে নিচে নামেন তিনি। মাছটি তোলার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্বজনরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

চলন্ত ট্রাক আটকে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেফতার ৩

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

দিনে পাইপ মিস্ত্রি, অবসরে সুপারহিরো—সিরাজগঞ্জের ‘বাংলার ক্রিশ’

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নৌকা বাইচে বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম