Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্ল্যাটে মিলল গৃহকর্মীর ঝুলন্ত লাশ, চিরকুটে যা লেখা ছিল

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

ফ্ল্যাটে মিলল গৃহকর্মীর ঝুলন্ত লাশ, চিরকুটে যা লেখা ছিল

Advertisement

ফেনীর পরশুরামে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারহানা আক্তার প্রিয়া (১৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা গেটসংলগ্ন কাদের টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলাম ও ফারজানা আক্তারের মেয়ে। পারিবারিক সমস্যার কারণে প্রায় তিন বছর আগে তাকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদা আক্তার তিমুর বাসায় গৃহকর্মী হিসেবে রাখা হয়। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে স্কুল থেকে ফিরে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান জাহেদা আক্তার তিমু। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় প্রিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট এবং ধাতব ‘লাভ’ আকৃতির একটি বস্তু উদ্ধার করা হয়েছে। চিরকুটে ডায়েরির একটি পাতায় ইংরেজি অক্ষরে ‘K+P’ লেখা ছিল। তবে এসব আলামতের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা, তদন্তের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

বাসার গৃহকর্ত্রী জাহেদা আক্তার তিমু বলেন, সকালে স্কুলে যাওয়ার আগে প্রিয়াকে ভাত রান্না করে খেয়ে নিতে বলেছিলাম। তাকে আমি নিজের পরিবারের সদস্যের মতোই দেখতাম।

পরশুরাম মডেল থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেনীতে খালেদা জিয়ার জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও নগদ সহায়তা

ফেনীতে খালেদা জিয়ার জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও নগদ সহায়তা

ফেনীতে তেল না পেয়ে হট্টগোল, পাম্পে পাথর নিক্ষেপ

ফেনীতে তেল না পেয়ে হট্টগোল, পাম্পে পাথর নিক্ষেপ

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

তারেক রহমানকে দেখতে গিয়ে মৃত্যু, সেই বিএনপি নেতার পরিবারের পাশে মজনু

তারেক রহমানকে দেখতে গিয়ে মৃত্যু, সেই বিএনপি নেতার পরিবারের পাশে মজনু

অপারেশন থিয়েটারের পাশেই রান্নাবান্না!

ফেনী জেনারেল হাসপাতালের বেহাল অবস্থা অপারেশন থিয়েটারের পাশেই রান্নাবান্না!

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম