মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত
Advertisement
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামে এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, নিহত তরুণীর সঙ্গে গুরুদাসপুর এলাকার ওই দুই যুবকের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে মেসেঞ্জারে যোগাযোগের পর তারা বৃহস্পতিবার গুরুদাসপুরে আসে। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণীসহ তিনজন মোটরসাইকেলে করে বনপাড়ার দিকে যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই তরুণী নিহত ও অপর দুজন আহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
