গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।
উপ-পরিদর্শক শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেলে করে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অচিন্ত্য নিহত হন। এ সময় মোটরসাইকেল থাকা উজ্জ্বল ও ফয়সাল গুরতর আহত হন। আহত উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ও ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচিন্ত্যের লাশ উদ্ধার করে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

