Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায়

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ককটেল বিস্ফোরণ, কয়েকজন শনাক্ত

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ককটেল বিস্ফোরণ, কয়েকজন শনাক্ত

Advertisement

২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালানো কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ।

রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড় এলাকায় জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জসিম উদ্দিনের চাল ও চিনির ব্যবসা রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রোববার সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ সশস্ত্র ব্যক্তি ভবনে ঢুকে শ্রমিকদের মারধর করতে থাকে। এরপর ভবনের দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে হাসান সাকি নামের এক নির্মাণ শ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ যুগান্তরকে জানান, বিষয়টি আমরা জেনেছি। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন সন্ত্রাসীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

বিষপানে এনসিপি নেতার মৃত্যু

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

সিএনজি ও বাসে তল্লাশি করে মিলল কোটি টাকার মাদক

চট্টগ্রামে চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই, লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার

চট্টগ্রামে চিনিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই, লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার

আরও পড়ুন

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়িতে অবরোধ চলছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম