Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চর দখল নিয়ে সংঘর্ষে নারী নিহতের ঘটনায় ৪ জন আটক

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

চর দখল নিয়ে সংঘর্ষে নারী নিহতের ঘটনায় ৪ জন আটক

এর আগে রোববার মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে।

Advertisement

কুমিল্লার তিতাস উপজেলায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) রাতে মেঘনা থানা পুলিশ তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম থেকে তাদের আটক করে। আটকরা হলেন—মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০) ও মো. রানা (২১)।

এর আগে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের চর দখলকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কুহিনূর আক্তার (৩৮) গলায় টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, একটি চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ সময় চর বিনোদপুর গ্রামের বাসিন্দা কুহিনূর আক্তার (৩৮) টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রোববার রাতেই অভিযান চালিয়ে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম থেকে চারজনকে আটক করা হয়েছে।

ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি এজাহার পাইনি। শুনেছি, তারা এজাহার লিখছেন।

এদিকে তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, চরভাটেরা এলাকায় ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একইভাবে মেঘনা থানার অংশেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম