Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্তি ২৭

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্তি ২৭

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিন নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৭৫৫ জনে দাঁড়িয়েছে।   

সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মৃত নুরজাহান বেগম নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা। 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত রোববার নুরজাহান বেগমকে মুমূর্ষু অবস্থায় নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডেঙ্গু ও উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ‘মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম’ দেখা দেওয়ায় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

জানা গেছে, চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই এক মাসেই ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছেন। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, মৌসুম অনুযায়ী এখন ডেঙ্গুর বংশ বিস্তারের সময়। ডেঙ্গুর প্রজনন বৃদ্ধি ঠেকাতে প্রত্যেকে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম