Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নাতির লাথিতে প্রাণ গেল নানির

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

নাতির লাথিতে প্রাণ গেল নানির

Advertisement

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে ইয়ারুন নেসা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে রূপচাঁদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ইয়ারুন নেসা পূর্ব ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা রূপচাঁদ মাঝির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাতি মো. মেহেদী হাসানের ধান নানির হাঁস খেয়ে ফেলায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে নাতি মেহেদী হাসান (১৯) নানি ইয়ারুন নেসাকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইয়ারুন নেসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেদারপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য রোকনুজ্জামান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম