Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চাপা পড়ে পথচারী নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবাহী ট্রাক খাদে উলটে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মাহে আলম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও ৪ জন। 

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার সনমান্দী ইউনিয়নের সোনাখালী এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মাহে আলমের বাবার নাম মৃত মজিবুর রহমান। তিনি উপজেলার সোনাখালী এলাকায় বাবরকপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলার সদর এলাকায়।

আহতরা হলেন- বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলী নুর, সোনা গাজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান ও সোনাখালী এলাকার মুনসুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া। আহতদের স্থানীয় মদনপুর বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় ঢাকামুখী লেনে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পথচারী মাহে আলম নিহত হন। আহত হন অটোরিকশা চালকসহ ৪ জন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম