Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপি সেলিম ভুঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য

মেঘনা বিএনপি সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

মেঘনা বিএনপি সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ

Advertisement

কুমিল্লা-২ (হোমনা-তিতাস)  আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের দায়ে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।

আজ (২৮ জুলাই) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে-  ২৭ জুলাই  মেঘনা উপজেলার নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার  বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন যা দলের শৃঙ্খলাবিরোধী। আপনার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। আপনার উল্লেখিত বক্তব্যের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে না তা আগামী ৭ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরিত ব্যক্তির কাছে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

এদিকে উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তীব্র নিন্দার ঝড় উঠেছে এবং অবিলম্বে বক্তব্য প্রদানকারী মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম মিজানুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির  তৃণমুল নেতারা।

মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজহারুল হক শাহিন সমর্থক গোষ্ঠী নামে ফেসবুক আইডিতে লিখেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতা অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়াকে নিয়ে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান কর্তৃক যে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য প্রদান করা হয়েছে, তার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি।

রাজনৈতিক শিষ্টাচার ও দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করে দলের একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির অপপ্রয়াস এবং সামগ্রিকভাবে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির ওপর একটি বড় আঘাত।

নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে এ ধরনের অসদাচরণের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হওয়া আবশ্যক।

এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও শিষ্টাচারবহির্ভূত এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে যথাযথ ও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা উত্তর জেলা বিএনপির সম্মানিত আহবায়ক, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত হাইকমান্ডের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম