Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাজাহানপুরে যুবদল নেতা হত্যায় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

শাজাহানপুরে যুবদল নেতা হত্যায় যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকান আলী হত্যা মামলায় আসামি নজরুল ইসলাম নয়নকে গ্রেফতার হয়েছে। পুলিশ সোমবার রাতে উপজেলার ফুলকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আশিক ইকবাল জানান, মঙ্গলবার দুপুরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলাম নয়ন শাজাহানপুরের আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ফুলকোট গ্রামের বাসিন্দা।

গত ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় করা মামলায় নয়ন এজাহার নামীয় আসামি। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখসহ ৫৬০ জন আসামি রয়েছে।

তবে মামলার পর যুবদল নেতা ফোরকান আলীর বাবা আবদুল কুদ্দুস সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে তার ছেলে বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে হৃদরোগে মারা যায়। তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন করতে গেলে ফোরকানের পরিবার এতে বাধা দেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম