লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থী উদ্ধার
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ভবনের চতুর্থতলায় লিফটটি আটকে যায়।
পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লিফটের দরজা খুলে শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন, মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে গিয়েছিলেন।
নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে গিয়েছিল। বেলা ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
