Logo
Logo
×
   

সারাদেশ

রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

Icon

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

‎রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কাপ্তাই উপজেলা সভাপতি মো. নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাকে রাঙামাটি শহরের হ্যাপিরমোড় এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হলে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ায় এদিন বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .