Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুমন্ত যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপ, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও সাটুরিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

ঘুমন্ত যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপ, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

Advertisement

সাটুরিয়ায় ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে এক যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ যুবক মাসুদুর রহমান মাসুদ বৃহস্পতিবার তার প্রাক্তন স্ত্রী মিলি বেগম এবং স্থানীয় সোবহান, ওসমান ও লিটনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

পরিবারের সদস্যরা জানান, বিদ্যুৎ না থাকায় গরমের কারণে জানালা খুলে ঘুমিয়েছিলেন মাসুদ। রাতের গভীরে তার চিৎকারে ঘুম ভাঙে সবার। ছুটে গিয়ে দেখা যায়, তার পরনের লুঙ্গি ও জামা বিভিন্ন স্থানে পুড়ে গেছে। পেট, দুই হাত ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মাসুদের দাবি, পূর্ববিরোধের জেরে সোবহান, ওসমান ও লিটনের যোগসাজশে তার প্রাক্তন স্ত্রী মিলি পরিকল্পিতভাবে এই হামলা ঘটিয়ে থাকতে পারে। এর আগেও অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

সাটুরিয়া থানার এসআই মো. সুলতান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

‘তোমাদের হাত ধরেই এগোবে বাংলাদেশ’

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

ছুরিকাঘাতে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

সারের জন্য কৃষকের উপচে পড়া ভিড়, ডিলারের দোকানে উত্তেজনা

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যা: দেবরের ১০ বছরের কারাদণ্ড

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম