Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মশাল মিছিল, আ.লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

মশাল মিছিল, আ.লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

ঢাকার সাভারে রাতের আঁধারে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজসংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালানো হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ওয়ালিউর রহমান শিবলী (৪০), মো. রমজান (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯) এবং মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশাল মিছিল চলাকালে ৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ডিজিটাল ব্যানারটিতে আগস্ট মাস উপলক্ষে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনসংবলিত একটি বার্তা ছিল। ব্যানারটিতে ঢাকা-১৩ আসনের আদাবর থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের নামও উল্লেখ ছিল।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জাকির আল আহাসান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায়

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায়

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

আরও পড়ুন

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

চাঁদা না দেওয়ায় খুলনায় ক্লিনিকে হামলা ভাঙচুর দোকানিকে গুলি

খুলনায় ক্লিনিকে হামলা ভাঙচুর দোকানিকে গুলি

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম